এআরনিউজ২৪.কম . ১০আগষ্ট রাত সাড়ে ১২টার সময় রাজবাড়ীর পাংশা কলিমহর ইউনিয়নে গোপালপুর গ্রামের মোঃ মুন্নাফ খানের বাঁশ বাগানে পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুক যুদ্ধে কুখ্যাত ডাকাত মোঃ আঃ রব (২৮) নিহত ও ৩পুলিশ সদস্য আহত হয়েছে।
নিহত ডাকাত ফলিমারা গ্রামের আব্দুর রহমানের ছেলে গুলি বিদ্ধ হয়। তার দখল থেকে পাংশা থানার পুলিশ ০১ টি দেশীয় তৈরী ওয়ান শুটার ০২ টি কার্তুজ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ০৪ টি কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়।
পুলিশ জানায় আব্দুর রব রাজবাড়ী-দৌলতিদয়া-কিুষ্টিয়া মহা সড়কের নিয়মিত ডাকাতী করতো।
পলিশ আরো গুলি বিদ্ধ মোঃ আঃ রব ডাকাতের বিরুদ্ধে পাংশা থানায় ০১ টি ডাকাতি, কালুখালী থানায় ০১ টি ডাকাতি মামলা এবং কুষ্টিয়া জেলার কুমার খালী থানায় ডাকাতির চেষ্টা একটি মামলা সহ সর্ব মোট ০৩ টি মামলা রয়েছে।
উক্ত ঘটনায় পাংশা থানার এসআই আবু সায়েম, এসআই মোঃ হাফিজুর রহমান, কনষ্টেবল রফিকুল ইসলাম আহত হয়।
Post a Comment