LATEST UPDATES

Thursday, September 10, 2015

ক্যান্সার আক্রান্ত টুম্পাকে বাচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রাজবাড়ীর পুলিশ সুপার

আরনিউজ২৪.কম  পুলিশ সুপারের কার্যালয়ে ক্যান্সারে আক্রান্ত শিশু টুম্পা(১০) এর পিতার নিকট রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবির,পিপিএম  জেলা পুলিশের পক্ষ থেকে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ক্ষুদিরাম সরকার পাড়ার তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ক্যান্সারে আক্রান্ত টুম্পা বিশ্বাসের উন্নত চিকিৎসার জন্য  জেলা পুলিশের পক্ষ থেকে টুম্পার পিতা নারায়ন বিশ্বাসের হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।

শিশু টুম্পা বিশ্বাস বর্তমানে রাজধানী ঢাকার আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সময় অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, দৈনিক মাতৃকন্ঠের সম্পাদক রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদ রায়হান টুম্পার চাচা বিশ্বানাথ বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন

তৃতীয় শ্রেণীর ছাত্রী টুম্পা, পিতা-নারায়ন চন্দ্র বিশ্বাস রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার পাঁচ নং ওয়ার্ড ক্ষুদিরাম সরকার পাড়ায় বসবাস করেন।

নাম টুম্পা বিশ্বাস বয়স মাত্র ১০বছর। সে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার পাঁচ নং ওয়ার্ড ক্ষুদিরাম সরকার পাড়ার দরিদ্র নারায়ন বিশ্বাসের মেয়ে। টুম্পা স্থানীয় আনন্দ স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

ছোট্ট এই শিশুটি কয়েক মাস আগে শরীরে জ্বর আসাসহ নানা সমস্যা অনুভব করে। পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা কিছু পরীক্ষা শেষে গত ১১ই আগস্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৩ই আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সেখান থেকে গত ২৫শে আগস্ট পর্যন্ত চিকিৎসা নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্লাড ক্যান্সার ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে গত ২৭শে আগস্ট ভর্তি করা হয় আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে।
এখন পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য প্রয়োজন কয়েক লাখ টাকার। কিন্তু এত টাকার জোগার করা তার পরিবারের পক্ষে কোনমতেই সম্ভব না।
আর্থিকভাবে অসচ্ছল পাপর বিক্রেতা টুম্পার বাবা তার সন্তানের চিকিৎসার জন্য  সমাজের বিত্তমানদের কাছে টুম্পার দরিদ্র বাবা আকুল আবেদন করেছেন আর্থিক সহায়তা করে তার শিশু মেয়েটিকে বাঁচিয়ে তুলতে।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ বিশ্বানাথ বিশ্বাস, সঞ্চয়ী হিসাব নম্বরঃ ০০২১০৩৩৪৯, সোনালী ব্যাংক, গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স শাখা, গোয়ালন্দ, রাজবাড়ী। মোবাইল বিকাশ নম্বরঃ ০১৯১৩৮২৯৮৫২।

উল্লেখ্য ক্যান্সারে আক্রান্ত শিশু টুম্পা বিশ্বাসের চিকিৎসা সহায়তার বিষয়ে জেলার অন্যতম জনপ্রিয় দৈনিক মাতৃকণ্ঠ অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম  গোয়ালন্দ নিউজ পত্রিকায়টুম্পাকে বাঁচাতে এগিয়ে আসুনশিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।







Share This :

Post a Comment

 

Top