এআরনিউজ২৪.কম ০৮ সেপ্টেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে “স্বাক্ষরতা আর দক্ষতা, টেকসই
সমাজের মূলকথা” এই প্রতিপাদ্যকে
ধারণ করে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০১৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে ০৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল
ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ঈদতাদুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মাহাবুবুর রহমান, শিক্ষা কর্মকর্তা সিদ্দীকুর রহমান , ফকির আব্দুর জব্বার, নিফাজ উদ্দিন প্রমুখ।
বিভিন্ন
স্কুলের ছাত্র ছাত্রীরা র্যালীতে অংশ গ্রহন করে।
Post a Comment