গ্রেফতারকৃত ওসমান কাজী
উত্তর দৌলতদিয়া গ্রামের ওম্বর আলী কাজীর ছেলে।
পুলিশ সুপার জিহাদুল
কবির জানান, ১৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা
শাখার এসআই/নিজাম উদ্দিন, এসআই/কামাল হোসেন ভূইয়া, এএসআই/হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স
সহ রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের জামাই পাগলের মাজার এলাকা থেকে রাজবাড়ী জেলার
মধ্যে সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী ওসমান কাজী(২৫)কে ০১(এক)টি বিদেশী রিভলবার, ০২রাউন্ড
রিভলবারের গুলি, ৫০পিচ ইয়াবা, ০১(এক)টি মটর সাইকেল সহ গ্রেফতার করা হয়।
এসপি অফিস সুত্রে জানা
যায় ওসমান গোয়ালন্দঘাট এবং দৌলতদিয়া পতিতালয় কেন্দ্রিক মাদক সম্রাট বলে পরিচিত ।
ধৃত ওসমান কাজী পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক তালিকা ভূক্ত রাজবাড়ীর ০১নং ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একাধিক মাদকদ্রব্য আইনের মামলা রয়েছে।
ধৃত ওসমান কাজী পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক তালিকা ভূক্ত রাজবাড়ীর ০১নং ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একাধিক মাদকদ্রব্য আইনের মামলা রয়েছে।
Post a Comment