LATEST UPDATES

Friday, September 18, 2015

রাজবাড়ী দৌলতদিয়া ঘাট পরিদর্শন করলেন নৌমন্ত্রী



আরনিউজ২৪.কম ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের নৌ-পরিবাহনমন্ত্রী শাহজাহান খান এমপি।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অতিরিক্ত পশুবাহী ট্রাক যাত্রীবাহী পরিবহন নদী পাড় করার জন্য ঘাট ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন করেন নৌমন্ত্রী

পরির্দশন শেষে তিনি সন্তোস প্রকাশ করে বলেন যে এপযন্ত আমি কয়েকটি ঘাট পরির্দশন করেছি তার মধ্যে দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপনা সবচে ভাল।তিনি আরো বলেন, এবারে ঈদে মানুষ নিবঘ্নে ঘড়ে ফিরতে পারে এবং ঈদ শেষে সন্দুর ভাবে তাদরে কর্মস্থলে ফিরে যেতে পারে তার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে ….. ১৬টি ফেরি চলাচল করছে।ঈদের আগেই আরো২টি ফেরি যোগ হওয়ার সম্ভবনা আছে।

এছাড়া কুরবানীর পশু বাহি যানবাহনকে নির্বিঘ্নে নদী পার করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। যাত্রীদুর্ভোগ লাঘবে ঈদের তিন দিন আগে তিন দিন পরে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকলেও গরু বাহী ট্রাক পরাপার করা হবে। অতিরিক্ত ভাড়া আদায় লঞ্চে অধিক যাত্রী যাতে বহন না করতে পারে এর জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। বিকেলে দৌলতদিয়া ঘাট পরিদর্শনের সময় মন্ত্রী সাংবাদিকদের সব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী- আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, পুলিশ সুপার জিহাদুল কবির, (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহজালাল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. নুরুল ইসলাম মন্ডল প্রমুখ

Share This :

Post a Comment

 

Top