রাজবাড়ীর কালুকালী উপজেলার মৃগী ইউনিয়নের দেউয়ালী গ্রামে মেহিদি গাছের পাতা গরু খাওয়াকে কেন্দ্র ২৭ সেপ্টেম্বর রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে আব্দুস জব্বার (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
তবে তাৎক্ষণিক ভাবে উভয় পক্ষের লোকজনের নাম জানা যায়নি।
আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল ও পাংশা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
কালুকালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় ৪জনকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, ২৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় উপজেলার মৃগী ইউনিয়নের দেউয়ালী গ্রামে মেহিদি গাছের পাতা গরু খাওয়াকে কেন্দ্র করে রাত ১২টায় আব্দুস জব্বারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা।
ওসি বলেন, খবর পেয়ে সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে থানায় নিয়ে আসি।
Post a Comment