এআরনিউজ২৪.কম রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা হাই স্কুল এলাকা থেকে অমল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আলী জামান (৪০) ও তার সহযোগী ইদ্রিস বিশ্বাস(২৫)-কে গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ।
তাদের কাছ থেকে ০৩টি বিদেশী এক নালা বন্দুক, ০১টি দেশীয় তৈরী এক নালা বন্দুক, ০২টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, এবং বন্দুকের ০৭(সাত) রাউন্ড কার্তুজ উদ্ধার করেন।এসপি অফিস সুত্রে জানা যায় ২ অক্টোবর রাত্র সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার, জিহাদুল কবির, পিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার এসআই/নিজাম উদ্দিন এর নেতৃত্বে এসআই/কামাল হোসেন ভূইয়া, এএসআই হিরোন কুমার বিশ্বাস, এএসআই ফকির হাসানুজ্জামানসহ ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
এ
বিষয়ে ০৩ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার জিহাদুল কবির এক প্রেস ব্রিফিং
করেন। প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান, শুক্রবার রাত ১১টার দিকে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পেছনের পুকুর পাড়ে সন্ত্রাসীরা বড় ধরনের অপরাধ করার জন্য সমবেত হলে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ডিবি পুলিশের একটি টিম তাদের ঘিরে ফেলে।
তাদের বিরুদ্ধে পাংশা থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে । তাদের গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত চরমপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে ২টি হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।
পুলিশ
সুপার জিহাদুল কবির পিপিএম আরো বলেন পাংশা উপজেলাকে সন্ত্রাসী মুক্ত না করা পযন্ত এভিযান
চলতেই থাকবে।
Post a Comment