LATEST UPDATES

Saturday, September 5, 2015

রাজবাড়ীতে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

আরনিউজ২৪.কম ০৫ সেপ্টেম্বর শনিবার রজবাড়ীতে
সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা-২০১৫ শুরু হয়েছে।

জেলা প্রশাসন, সামাজিক বনায়ন বিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে বেলা ১১টায় স্থানীয় আজাদী ময়দানে সাতদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন, রাজবাড়ী ১আসানের এমপি কাজী কেরামত আলী।

মেলায় রাজবাড়ী জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের মহিলা এমপি কারুন নাহার চৌধুরী লাভলী, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক ঈদতাদুল ইসলাম প্রমুখ।

মেলায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের  ৩০টি ষ্টল রয়েছে।
Share This :

Post a Comment

 

Top