LATEST UPDATES

Wednesday, October 28, 2015

ইউএনও কর্তৃক উপজেলা পরিষদের ১৬টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিলে স্বাক্ষরের সিদ্ধান্ত বাতিলসহ ৬দফা দাবীতে মানব বন্ধন


আরনিউজ ২৪.কম ইউএনও কর্তৃক উপজেলা পরিষদের ১৬টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিলে স্বাক্ষরের সিদ্ধান্ত বাতিল ৮ম পে-স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালসহ ৬দফা দাবীতে মানব বন্ধন করেছে ২৬ক্যাডার, নন-ক্যাডার ও উপজেলা পরিষদের হস্তান্তরিত ১৬টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

২৮ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেস ক্লাবে
র সামনে ঘন্টা ব্যাপী এ মানব-বন্ধন কর্মসূচী পালিত হয়।
 মানব-বন্ধন কর্মসূচী চলাকালীন সময়ে বক্তব্য রাখেন, প্রকৃচি-বিসিএস সমম্বয় কমিটি, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমম্বয় পরিষদ রাজবাড়ী জেলা শখার আহ্বায়ক ডা: মো. মাহাবুবুল হক সিভিল সার্জন রাজবাড়ী, যুগ্ন আহ্বায়ক মো. মশিউর রহমান নির্বাহী প্রকৌশলী, গপূর্ত, ডা: গনেশ চন্দ্র জেলা প্রানী সম্পদ কর্মকর্তা,খন্দকার গোলাম মোস্তফা নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ, কাজী ফারুক আহাম্মেদ উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ সদস্য সচিব মো. সরোয়ার মোর্শেদ খান সহকারী অধ্যাপক রাজবাড়ী সরকারী কলেজ।

Share This :

Post a Comment

 

Top