এআরনিউজ ২৪.কম রাজবাড়ী শহরের খলিফা পট্রি শুকুর চৌধুরীর মার্কেটের একটি গোডউন থেকে ৬৭ বোতল ফেন্সিডিল সহ ঝন্টু মিয়া (৪০) ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পোড়াভিটা রাজুর বাড়ীর সামনে থেকে ১০৫(একশত পাঁচ) গ্রাম হেরোইন সহ নূরজাহান (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
রাজবাড়ী এসপি অফিস সুত্রে জানা যায় ২৭ অক্টোবর ১টার দিকে গোয়ালন্দ থানার এসআই আতিয়ার রহমানের নেতৃত্বে গোয়ালন্দঘাট থানার পোড়াভিটা রাজুর বাড়ীর সামন অভিযান চালিয়ে ১০৫(একশত পাঁচ) গ্রাম হেরোইন সহ নূরজাহান কে গ্রেফতার করে।
উদ্ধারকৃত হেরোইনের , মূল্য ১০,৫০,০০০/-(দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
অন্য দিকে রাজবাড়ী সদর ফাঁড়ির টিএসআই রুহুল আমিন এর নেতৃত্বে এটিএস আই লতিফ রাজবাড়ী শহরের খলিফা পট্রি শুকুর চৌধুরীর মার্কেটের একটি গোডাউন থেকে ৬৭(সাতষট্টি) বোতল ফেন্সিডিল সহ ঝন্টু মিয়া নামে এক মাদক ব্যবাসয়ীকে গ্রেফতার করেন।
রাজবাড়ী সদর ফাঁড়ির টিএসআই রুহুল আমিন জানান আমাদের কাছে তথ্য ছিলো ঝন্টু মিয়া দীর্ঘদিন যাবত খলিফা পট্রি এলাকায় ফেন্সিডিল ব্যবসা করে আসছিলো তাই আমারা তাকে ধরারর জন্য বেস কিছু দিন যাবত তাকে নজরে রেখে ছিলাম তারি ধারাবাহিকতায় আজ সে বিক্রি করার জন্য ৩টি বোতল নিয়ে বের হয়েছে এমন খবর পেয়ে।
আমারা তাকে হাতে নাতে ধরার জন্য খলিফা পট্রিতে আসি। আমাদের আসার আগেই ২টি বোতল বিক্রি করে সে।
আমাদেরে উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে তাকে আটক করে ফাঁড়িতে নিয়ে যাওয়া যায়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী শুকুর চৌধুরীর মার্কেটের একটি গোডাউনে রাখা ৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে সদর থানার এস আই বিল্লাল হোসেন আসলে তাকে থানায় পাঠানো হয়।


Post a Comment