LATEST UPDATES

Friday, October 30, 2015

গুড অ্যাকোয়্যাকালচার প্র্যাক্টিস শীর্ষক তাত্ত্বিক এবং ব্যবহারিক ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

আরনিউজ ২৪.কম: বাংলাদেশ অ্যাকোয়্যাকালচার অ্যালাইয়্যান্স (বিএএ) আয়োজনে রাজবাড়ীতে গুড অ্যাকোয়্যাকালচার প্র্যাক্টিস শীর্ষক তাত্ত্বিক এবং ব্যবহারিক ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু।

৩০ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে ২দিন ব্যাপি কর্মশালা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত।

এ কর্মশালায় অগ্রামী চাষী, মৎস্য অধিদপ্তর রাজবাড়ী, এনজিও প্রতিনিধি, স্কুল শিক্ষক, হেচারী মালিক, খাদ্য বিক্রেতা ও মসজিদের ইমাম সহ মােট ৫০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করে।

 অর্থয়নে বাংলাদেশ ইকোনোমিক গ্রোথ প্রোগ্রাম (বিইজিপি)প্রজেক্ট, বাণিজ্য মন্ত্রণালয়।

 সহযোগিতায় বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় এবং ম/স্য অধিদপ্তর বাংলাদেশ।  প্রশিক্ষ হিসাবে ছিলেন, অবসরপ্রাপ্ত উপ-পরিচালক কবির আহাম্মেদ, অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. নরুল আমিন, কাজী মাহবুবুল হক মৎস্য সম্পসারন ও প্রশিক্ষনকেন্দ্র ফরিদপুর, সিনিয়র উজলো মৎস্য অফিসার মো. মোল্লা এমদাদুলাহ।

বাস্তবায়নে বাংলাদেশ অ্যাকোয়্যাকালচার অ্যালাইয়্যান্স (বিএএ)।

Share This :

Post a Comment

 

Top