এআরনিউজ ২৪.কম: দারিদ্র্য দূরীকরণ ও আর্থকর্মস্থান সৃষ্টির লক্ষে পিডিবিএফ এর কার্যক্রম সম্প্রসারণ
প্রকল্প তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন প্রশিক্ষণ।পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) রাজবাড়ী সদর এর আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনয়াতনে সুফলভোগী ২৫জন সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়।
উক্ত
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে ছিলেন, পিডিবিএফ ফরিদুপর অঞ্চলের উপ-পরিচালক এফ
জিল্লুর রহমান, এসএডি মো. গোলাম মোস্তফা, উপজেলা দারিদ্র্য বিমোচন
অফিসার মো. আব্দুল হাই, অন্যন্যদের মধ্যে প্রশিক্ষক হিসাবে জাতি গঠন মূলক প্রতিষ্ঠানের
কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনার্থী হিসাবে ২৫জন সমিতির
সদস্য অংশগ্রহন করেন। তাদের ৩দিনে ৩শত টাকা সম্মানী ভাতা প্রধান করা হয়।

Post a Comment