LATEST UPDATES

Tuesday, November 3, 2015

রাজবাড়ীর গোয়ালন্দে ইয়াবা-হেরোইন সহ গ্রেফতার ২



আরনিউজ ২৪.কম:  রাজবাড়ীর গোয়ালন্দ উপজোলার দৌলতদিয়া বাজার এলাকা থেকে ৫০পিস ইয়াবা সহ শামীম খান এবং পৌর জামতলা জনৈক তোতার মাংসের দোকানের সামনে মোঃ মনির হোসেন(৩২) ০৫ (পাঁচ) গ্রাম হোরোইন সহ ২জনকে গ্রেফতার করেছে ঘাট থানা পুলিশ।
 
এসপি অফিস সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই  মোঃ আসাদুজ্জামান সহ পুলিশের একটি টিম ০৩ নভেম্বর মঙ্গলবার বেলা ২টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের শহিদ মিনার সংলগ্ন আক্কাস আলীর লেপ তোষকের  দোকানের সামনে ও পৌর জামতলা এলাকায় অভিযান চালিয়ে শামীম খান ও মোঃ মনির হোসেনকে গ্রেফতার করে পুলিশ।


গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীর মোঃ শামীম খান (২১), উত্তর দৌলতদিয়া জলিল সরদারের পাড়ার মোঃ মাহিল খানের ছেলে।

হেরোইন ব্যবাসয়ী মোঃ মনির হোসেন(৩২), উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মোঃ ফিরোজ আলীর ছেলে।

 
একটি সাদা ছোট পলিথিনে রক্ষিত অনুমান ০৫ (পাঁচ) গ্রাম কথিত হোরোইন , যার মূল্য অনুমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা।




Share This :

Post a Comment

 

Top