LATEST UPDATES

Wednesday, November 11, 2015

রাজবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু



আরনিউজ ২৪.কম:   ‘গতি-সেবা-ত্যাগ’ স্লোগান কে সামনে রেখে রাজবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে।

১১ নভেম্বর বুধবার  সকাল ১০টায় এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

 র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসকের কার্যালয় সামনে আলোচনা সভা করে।

র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান। এস সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দা নওশীন পূণিণী, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ফজলুল হক মন্ডল, টিম লিডার মো. আব্দুল হালিম, টিম লিডার ঈন্দ্র প্রসাদ বিশ্বাস প্রমুখ।

 
Share This :

Post a Comment

 

Top