LATEST UPDATES

Thursday, November 5, 2015

রাজবাড়ী পুলিশ সুপার পঙ্গু মোশারফ গাজীকে আর্থিক সহযোগিতা দিলেন



আরনিউজ ২৪.কম:  রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম অসহায় মো. মোশারফ গাজী (৫৫)কে ২হাজার টাকা দিলেন।

বাগেরহাটের রামপাল উপজেলার গৌরমবা গ্রামের মৃত লতিফ গাজির ছেলে মো. মোশারফ গাজী (৫৫) অসহায় এই মানুষটির  জীবনের গল্প দিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছিলো অন-লাইন সময়ের কণ্ঠস্বর পত্রিকায়।

সংবাদটি রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম দেখে রিপোর্টার খন্দকার রবিউল ইসলামকে মোশারফ গাজীকে অফিসে নিয়ে যেতে বলেন। পরে তাকে অনেক খুজাখুজির করে ৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সাথে করে নিয়ে যায় এসপি অফিসে সেখানে পুলিশ সুপার মোশারফ গাজীর পরিবার পরিজনের খোঁজ খবর নেন এবং তাকে ২হাজার টাকা তার হাতে তুলেন।

পঙ্গু মোশারফ গাজী ২হাজার টাকা পেয়ে অনেক খুশি হলেন এবং আমাকে এই প্রতিবেদককে বললেন বাবা বাড়িতে স্ত্রী অসুস্থ্য টাকা গুলো বিকাশ করে দেই আমাকে নিয়েই রেল ষ্টেশনের লক্ষনের দোকান থেকে তার শালোকের নাম্বারে ২হাজার টাকা বিকাশ করলেন তিনি।

আমি অবাক হয়ে তাকে দেখলাম তিনি কিভাবে নিজের কথা চিন্তা না করে আগে বাড়িতে অসুস্থ্য স্ত্রীর জন্য টাকা পাঠিয়ে দিলেন। এমন মানুষদের কেন আল্লাহ এত কষ্টের মধ্যে রাখেন।



Share This :

Post a Comment

 

Top