LATEST UPDATES

Thursday, November 12, 2015

দীর্ঘ ১১ বছর পর রাজবাড়ীতে জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন




আরনিউজ ২৪.কম:  দীর্ঘ  ১১ বৎসর পরে ১২ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখার ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন উপলক্ষে প্রথমে বেলা ১২টায় ঐতিহ্যবাহী শহীদ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করেন অতিথি বৃন্দ।

পরে পবিত্র কোরআন গীতা পাঠ শেষে সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
 
এ সম্মেলনে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী তিনি না আসায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
 
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী জাফরউল্লাহ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, .. বাহাউদ্দিন নাসিম, কর্নেল (অব.) মো. ফারুক খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক . আব্দুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব অ্যাড. শেখ মো. আব্দুল্লাহ, শ্রম জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আব্দুর রহমান এমপি, রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নাহার চৌধুরী লাভলী এমপি প্রমুখ।

এসময় অন্যন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী ইরাদত আলী, ফকির আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক অসিম কুমার পাল, সাবেক পৌর মেয়র মহাম্মদ আলী চৌধুরী সহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সুত্রে জানা যায়, জেলা শহরের আজাদী ময়দানে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৪ সালে

Share This :

Post a Comment

 

Top