LATEST UPDATES

Saturday, November 14, 2015

রাজবাড়ীর দৌলতদিয়ায় ইয়াবা সহ এক জন গ্রেফতার

আরনিউজ ২৪.কম:রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে ১৪ নভেম্বর সাড়ে ১২টার দিকে মোঃ মিজানুর রহমান (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ থানা পুলিশ।

গ্রেফতারকৃত মিজানুর রহমান উত্তর দৌলতদিয়া জলিল সরদার পাড়ার মৃত জলিল সরদারের ছেলে।

উদ্ধারকৃত ৫০(পঞ্চাশ) পিচ কথিত ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা।
   
ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন (সংশোধনী/২০০৪) আইন এর ১৯(১) টেবিলের ৯ (খ)।


এসপি অফিস সুত্রে জানা গেছে গোয়ালন্দ থানার এএসআই মোঃ আসাদুজ্জামান, সহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌন পল্লী এলাকায় অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবা সহ মিজানুর রহমানকে গ্রেফতার করে।


Share This :

Post a Comment

 

Top