LATEST UPDATES

Tuesday, December 1, 2015

রাজবাড়ী জেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয় সভা অনুষ্ঠিত


আরনিউজ ২৪.কম:৩০ নভেম্বর সোমবার সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা কমিউনিটি পুলিশিং-এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি আবুল হোসেন, সদস্য সচিব আহম্মেদ নিজাম মন্টু, সদর থানা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি এসএম নওয়াব আলী, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রহিম মোল্লা, এ্যাডঃ হাবিবুর রহমান বাচ্চু, মীর মাহফুজা খাতুন মলি, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, আব্দুল হান্নান মাষ্টার, এডঃ শকিফুল ইসলাম, রাজবাড়ী থানার ওসি শাহ মো: আওলাদ হোসেন প্রমুখ।

সভাপত্বির বক্তব্যে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম বলেন, মাদক, সন্ত্রাস, মুক্ত ও জঙ্গী দমন  করতে হলে আমাদের এক সাথে কাজ করতে হবে। এবং কমিউনিটি পুলিশিং-এর কার্যক্রম আরো বেশি গতিশীল করতে হবে।

যারা নিস্কৃয় তাদের বাদ দিয়ে সক্রিয় ভাল লোকদের কমিটিতে যুক্ত করতে হবে।  তিনি আরো বলেন, আগামীতে কমিউনিটি পুলিশের বিভিন্নস্তরের দায়িত্বপ্রাপ্ত লোকদের কর্মশালার মাধ্যমে প্রশিক্ষিত কর্মী হিসেবে গড়ে তোলা হবে।


Share This :

Post a Comment

 

Top