এআরনিউজ ২৪.কম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ ইসলামপুর, বহরপুর, নবাবপুর, নারুয়া, জঙ্গল, বালিয়াকান্দি, জামালপুর ইউনিয়নের নির্বাচন ২৩ এপ্রিল ভোট গ্রহন।
চেয়ারম্যান পদে ৬টি ও ৭টি ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য পদে নির্বাচন। নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, জাসদ, যুবমৈত্রীর একাধিক চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী মাঠে সরব অবস্থান করছে।
তবে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটারদের অভিমত। ইতিমধ্যেই প্রশাসন নির্বাচন অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করেছে। র্যাব, পুলিশ, বিজিবি নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে।
বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবুল হাসান আলী (নৌকা) , ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বাদশা আলমগীর ( আনারস) , বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু ( ধানের শীষ), সতন্ত্র সাহিদুল ইসলাম (মটর সাইকেল) নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।এ ইউনিয়নে ত্রিমুখী লড়াই হবে বলে সাধারন ভোটার আসা করছেন।
ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আহম্মদ আলী মাষ্টার (নৌকা), সতন্ত্র বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান ( আনারস) , সতন্ত্র রবজুল মন্ডল (মটর সাইকেল) , জাসদের তৌহিদুজ্জামান তপন ( মশাল) প্রতিদ্বন্দিতা করছেন। এ ইউনিয়নে এ দুই জনের মধ্যে লড়াই হবে হাডাহাডি।
জঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস (নৌকা)। তার কোন প্রতিদ্বন্দি নেই।
বহরপুর ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম (নৌকা) , খলিলুর রহমান খান (মোটর সাইকেল) , আমজাদ হোসেন (আনারস) , এ্যাড. আব্দুর রাজ্জাক (চশমা) প্রতিদ্বন্দিতা করছেন।এ ইউনিয়নে দু,জনের লড়াই হবে।
নারুয়া ইউনিয়নের আওয়ামীলীগের জহুরুল ইসলাম ( নৌকা) , সতন্ত্র মোঃ আব্দুস সালাম মাষ্টার ( আনারস ), বিএনপির আলমগীর হোসেন মোল্যা ( ধানের শীষ) , গোলাম মোস্তফা ( মোটর সাইকেল) প্রতিদ্বন্দিতা করছেন। এ ইউনিয়নে ত্রি-মুখী প্রতিদ্বন্দিতা হবে।
জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু ( নৌকা) , সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী সরদার ( মোটর সাইকেল) , শফিকুল ইসলাম ( রজনীগন্ধা) , বিএনপির হাবিবুল ইসলাম দেওয়ান ( ধানের শীষ) , ইসহাক মোল্যা (আনারস) , মীর সোহেল রানা ( চশমা) প্রতিদ্বন্দিতা করছেন। এ ইউনিয়নে ত্রি-মুখী প্রতিদ্বন্দিতা হবে।
বালিয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নায়েব আলী শেখ (নৌকা) , আলমগীর বিশ্বাস ( আনারস) , বিএনপির জাফর আলী মিয়া ( ধানের শীষ) , বর্তমান চেয়ারম্যান খন্দকার মশিউল আযম চুন্নু (ঘোড়া), ওসমান গণি মানিক ( টেবিল ফ্যান) , সতন্ত্র কামরুজ্জামান ( মোটর সাইকেল) , যুব মৈত্রীর ভুলেন্দ্রনাথ রায় ( চশমা) প্রতিদ্বন্দিতা করছেন। এ ইউনিয়নে ৪জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
নির্বাচন অফিসার এম মাজারুল ইসলাম জানান, বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার ১লক্ষ ৫৩ হাজার ৪৬জন।
পুরুষ ৭৭ হাজার ৫শত ৮০ জন, মহিলা ৭৫৪৬৬ জন। সাধারন ওয়ার্ডের সংখ্যা-৬৩টি, সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা-২১টি, মোট ভোট কেন্দ্রের সংখ্যা-৬৫টি, মোট ভোট কক্ষের সংখ্যা ৩৭৬টি, অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪৬টি।ইসলামপুর ইউনিয়নে ২২ হাজার ৭শত ৪২ ভোটার, পুরুষ ১১ হাজার ৫শত ২০জন, মহিলা ১১হাজার ২শত ২২জন।
বহরপুর ইউনিয়নে ২৪হাজার ৭শত ৯৫জন ভোটার, পুরুষ ১২ হাজার ৫শত ২০জন, মহিলা ১২হাজার ২শত ২৯জন, নবাবপুর ইউনিয়নে ২৮ হাজার ৭৬ জন ভোটার, পুরুষ ১৪হাজার ২শত ৫৫জন, মহিলা ১৩হাজার ৮শত ২১জন।
নারুয়া ইউনিয়নে ১৯ হাজার ৭২জন ভোটার, পুরুষ ৯হাজার ৭শত ২জন, মহিলা ৯হাজার ৩শত ৭০জন।
বালিয়াকান্দি ইউনিয়নে ২১হাজার ৫৯জন ভোটার, পুরুষ ১০হাজার ৬শত ১৩জন, মহিলা ১০হাজার ৪শত ৪৬জন।
জঙ্গল ইউনিয়নে ১৫হাজার ৩শত ৭০ জন ভোটার, পুরুষ ৭হাজার ৭শত ৮৭জন , মহিলা ৭হাজার ৫শত ৮৩জন। জামালপুর ইউনিয়নে ২১হাজার ৯শত ৩২জন ভোটার, পুরুষ ১১হাজার ১শত ৩৭জন, মহিলা ১০হাজার ৭শত ৯৫জন।
Post a Comment