LATEST UPDATES

Tuesday, April 26, 2016

ইউপি নির্বাচন প্রচার প্রচারণার গণ সংযোগে ব্যস্ত সময় পার করছেন আওয়ামীলীগ প্রার্থী রমজান আলী



 
আরনিউজ ২৪.কম ৭মে রাজবাড়ীর সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এর মধ্যে ২নং দাদশী ইউনিয়নে প্রচার প্রচারণার গণ সংযোগে ব্যস্ত সময় পার করছেন ক্ষমাসীন আওয়ামীলীগ প্রার্থী (নৌকা) প্রতিক নিয়ে রমজান আলী।




রমজান আলী কর্মীদের নিয়ে সকাল থেকে  শুরু করে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানান উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন।শুধু তাই নয়  তিনি পথসভার পাশাপাশি করছেন গণ মিছিলও।



প্রচারণার সময় দিনে ইউনিয়নের প্রতিটি গ্রাম মহল্লায় ছিল উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।



রমজান আলী জানান এবার আওয়ামীলীগ আমাকে যোগ্য মনে করে দলীয় প্রার্থী করেছেন আমি (নৌকা) প্রতিক পেয়েছি আর নৌকা হচ্ছে উন্নয়নের একটি ধারা তাই দাদশী ইউনিয়নের ভোটারা আমাকে ৭মের নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।



তবে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, দাদশীতে যাতে সুষ্ঠু নির্বাচন ও ভোটারা নিরভয়ে কেন্দ্রে যেতে পারেন সেই জন্য তার পক্ষ থেকে প্রশাসেনের সহযোগিতাই সকল ব্যবস্থা গ্রহন করবেন তিনি।



সাধারন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে তারা সৎ যোগ্য ব্যাক্তিকেই ভোট দিবেন বলে জানা তারা।



এই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. রমজান আলী (নৌকা, বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান বাচ্চু (আনারস) ও বিএনপি সমর্থিত প্রার্থী হাফেজ মাওঃ মো. লোকমান হোসেন (ধানের শীষ)।



তবে স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায় এই দাদশী ইউনিয়নে হাড্ডাহাডী লড়াই হবে তিন প্রার্থীর মধ্যে।



নির্বাচনকে ঘিরে রাজবাড়ীর অন্তঃত ১৭টি ইউনিয়নের মানুষ আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উৎকন্ঠা রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ভোট গ্রহণ ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি ব্যবস্থা নেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।



Share This :

Post a Comment

 

Top