প্রতি শুক্রবার, শনিবার ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা
পর্যন্ত দোকান খোলা থাকবে এমন টাই লেখা রয়েছে সাইন বোর্ডে কিন্তু রাত সাড়ে ১২টার দিকে
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডিলার নরুল ইসলাম শেখ হতদরিদ্র জন্য সরকারি ১০টাকা কেজী দরের ৮বস্তা চাউল চুরি করে ভ্যান যোগে নেওয়ার সময় স্থানীয় ওয়াঁড আওয়ামী লীগের সভাপতি ও জনগন তাকে
হাতে নাতে আটক করে।
ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর ৬নং ওয়ার্ড আওয়ামী
লীগের সভাপতি ও বাজার বনিক সমিতির সহ সভাপতি আবতাব উদ্দিন খান জানান রাত সাড়ে ১২টার দিকে ডিলার মোঃ নুরুল ইসলাম দরিদ্রদের জন্য
দেওয়া ১০টাকা কেজির ৮বস্তা চাউল সহ তাকে আটক করি পরে সে হাতে পায়ে ধরে চলে যায়। এঘটনার
পর থেকে তাকে এলাকায় দেখা যাচ্ছে না। আমি এবিষয়ে ইউনিয়নের চেয়ারম্যানকে জানিয়েছি।
রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জানান ৬নং ওয়ার্ডের মেম্বার মজিবুর রহমান ১০টাকা
কেজি চাউল বিক্রির জন্য দরিদ্রদের যে
তালিকা করেছেন তা সঠিক হয়নি কারন এলাকার অনেক প্রতিবন্ধী ও বিধবাদের বাদ দিয়ে তালিকা করেন একিই পরিবারের একাধীক মানুষকে কিন্তু কার্ড পেয়েছে একজন করে। তাই বাকী যাদের কার্ড হয়েছে
সে কার্ডের চাউল ডিলার ও মেম্বার মিলে রাতে আধারে নিয়ে যাওয়ার সময় তাকে জনগন আটক
করে।
এঘটনায় বালিয়াকান্দির উপজেলা নির্বাহী অফিসার মোঃ এইচ
এম রকিব হায়দার ৩ অক্টোবর সোমবার দুপুরে রাজধরপুর বাজারে গিয়ে এবিষয়ে খোঁজ খবর
নিয়ে স্থানীয়দের সাক্ষাতকার নেওয়া হয়েছে এঘটনার সত্যতা পাওয়া গেলে ডিলারের
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা ডিলার ও মেম্বারের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন
এরা দুজন মিলে দরিদ্রদের জন্য আসা চাউল এবাভে চুরি করে বিক্রি করে খাবে
এটা মেনে নেওয়া যায় না আমারা ৬নং ওয়ার্ডবাসী এদের বিচার চাই।
সরেজমিনে গিয়ে এ ঘটনার সত্যতা পাওয়া গেলা শুধু ৮বস্তা নয়
৩০কেজির বদলে ২৫/২৬ কেজি এবং ওজনে কম দেওয়ার অভিযোগ করলেন এলাকার একাধীক অশহায় মানুষ।তাছারাও
মেম্বাররের কাছে গিয়ে কার্ড পাননি এ অভিযোগও করেন অনেকই।
তবে মেম্বার মজিবর রহমান এ অভিযোগ অসিকার করে বলেন আমি
সঠিক ভাবেই তালিকা করেছি এখন ডিলার কি করলো এটা আমার বিষয় নয়। যারা এসব কথা বলেছে তারা
আমার প্রতিপক্ষ এরা আমার শুনাম নষ্ট করার জন্যই এসব বলছে।
এবিষয়ে ডিলার মোঃ নরুল ইসলাম শেখের সাথে যোগাযোগের
চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উপজেলার ৭টি ইউনিয়নে ডিলারের মাধ্যমে গরিবদের মাঝে সপ্তাহের শুক্র ও শনিবার বিক্রি হচ্ছে এ চাল।
Post a Comment