LATEST UPDATES

Thursday, October 6, 2016

মাদক-বাল্য বিয়ে মুক্ত রাজবাড়ী গড়বো“পুলিশ সুপার




আরনিউজ ২৪.কমঃ ইভটিজিং, বাল্য বিবাহ,মাদকদ্রব্য ও সন্ত্রাস মুক্ত রাজবাড়ী জেলা গড়বো মতবিনিময় সভায় পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম। 

০৫ অক্টোবর বুধবার সকালে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে জঙ্গীবাদ, সন্ত্রস,নিয়ন্ত্রন সংক্রান্ত মত বিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার।

পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার।

সরাসরি শিক্ষার্থী অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আছাদুজ্জামান আসাদ, সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) মোঃ আবুল বাশার মিয়া রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক, কাজী হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি প্রমুখ।

বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।



Share This :

Post a Comment

 

Top