LATEST UPDATES

Sunday, October 9, 2016

বাঁশ দিয়ে নির্মিত ব্যতিক্রমধর্মী দূর্গা মন্দির পরিদর্শন করলেন রাজবাড়ী পুলিশ সুপার

আরনিউজ ২৪.কমঃ আজ অষ্টমী পূজার দিনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ভিন্ন রকম দূর্গা পূজা মন্দির সহ জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় তিনি বাঁশ দিয়ে নির্মিত এই ব্যতিক্রম ধর্মী মন্দিরের নিরাপত্তার বিষয়ে খোঁজ খোজঁখবর নেন। তিনি বলেন, যেহেতু মন্দির টি সম্পূূর্ন বাঁশ দিয়ে নির্মিত তাই এর ধারন ক্ষমতা কেমন এটা জানার জন্য তিনি এখানে এসেছেন। 

এসময় তিনি বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে বলেন, নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। নিরাপত্তার স্বার্থে তিনি কর্তব্যরত কর্মকর্তাদের কঠোর ভুমিকা পালনের নির্দেশ দেন রাজবাড়ী জেলা পুলিশের সর্বোচ্চ এই কর্ণধার। তিনি বলেন, মন্দিরে একবারে ধারন ক্ষমতার চেয়ে যেন বেশি দর্শনার্থী একবারে মন্দিরে উঠতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।

ভবিষৎতের কথা মাথায় রেখে তিনি গ্রাম জামালপুর মন্দির কমিটিকে বলেন, যেহেতু প্রতি বছর এখানে বড় পরিসরে পূজা করে থাকেন সেক্ষেত্রে বাঁশের পরিবর্তে কনক্রিট দিয়ে মন্দির নির্মানের বিষয়টি মাথায় রাখবেন।
রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেন, আমরা নির্মানের শুরুর থেকে এই মন্দিরের খোঁজ রাখছি। নিরাপত্তার স্বার্থে তিনি পুলিশ সহ সেচ্ছাসেবী বাহীনিকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন, কেউ যেন কোন গুজব সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।

পুলিশ সুপারের প্রসংশা করে জামালপুর মন্দিরের সাধারন সম্পাদক বলেন, দেশে জঙ্গীবাদের মধ্যে তিনি রাজবাড়ীতে যে ভুমিকা রাখছেন সেটা চিরস্মরনীয়। তিনি আরো বলেন, এখানে প্রায় তিন-চার লক্ষ লোক হয় যার নিরাপত্তা নিশ্চিত করা কঠিন ব্যাপার যেটা পুলিশ সুপার করে যাচ্ছে। রাজবাড়ী পুলিশ সুপারের বিশেষ নজরদারির মধ্যে জামালপুরের গ্রামের এই ব্যাতিক্রমধর্র্মী মন্দিরে ১২ জন পুলিশ এবং ৪৫ জন আনছার ও ভিডিপির সদস্যরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

Share This :

Post a Comment

 

Top