LATEST UPDATES

Friday, September 1, 2017

বন্যার্তদের মাঝে সাংবাদিক ফোরামের ত্রাণ বিতরণ

এআর নিউজ ২৪.কম: “হেরে যাক বন্যা থেমে যাক বন্যার্ত মানুষের কান্না’-এই শ্লোগান নিয়ে দুই শতাধিক বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে রাজবাড়ী সাংবাদিক ফোরাম

শুক্রবার বেলা ১১ টায় সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন  জেলা  প্রশাসক মো: শওকত আলী

রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলামের উদ্যোগে আয়োজিত এ অনু্ষ্ঠানে রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মো: আসজাদ হোসেন, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি জনাব মোঃ সোহেল, সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, রাজবাড়ী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন পরিষদের সভাপতি মো: মমতাজ উদ্দিন, সাংবাদিক তনু শিকদার সবুজ, আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন
Share This :

Post a Comment

 

Top