এআর নিউজ ২৪.কম: শহরের ১নং রেলগেট এলাকার সুইপার কলোনী থেকে ৩৪লিটার বাংলা মদ সহ অশোক কুমার (৪৫) নামে
এক সুইপারকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃত অশোক কুমার
সুইপার কলোনীর মৃত কালিপদের ছেলে।
৯ সেপ্টেম্বরের সেপ্টেম্বর
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওসি ওবাইদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের
রেল গেট এলাকার সুপার কোলনীর-সুইপার অশোকের বাড়িতে অভিযান চালিয়ে ৩৪লিটার বাংলা মদ উদ্ধার
ও বিক্রেতা অশোক কুমার কে আটক করে।
বাংলা মদ বিক্রেতা সুইপার অশোক দীর্ঘ দিন যাবদ এই বাংলা মদের ব্যবসা
করে আসলেও আজকের মামলা সহ তার নামে এ পর্যন্ত ৩টি মামলো আছে পুলিশ
সুত্রে জানা যায়.?
তবে এর আগে ৭মে ২০১৫
সালে যখন অশোক ডিবি পুলিশের হাতে ৮০লিটার মদ সহ আটক হয়। তখন অশোক বলেন, মাছ বাজার সংলগ্ন সরকারী লাইন্স প্রাপ্ত দাস এন্ড নন্স ও গোয়ালন্দ রতনের কাছ থেকে
তিনি ৪০লিটার মদ এনে পানি মিশিয়ে ৮০ লিটার মদ বানিয়েছেন। এবারও তার তার বক্তব্য ছিলো সেই ২০১৫ সালের মত তবে এবার শুধু দাস এন্ড নন্স থেকে
এই মদ এনেছে। তিনি আরো বলেন সুযোগ পেলে ৩৪লিটারকে ৭০লিটার বানাতো।তাহলে যারা
বাংলা মদ নিয়িমিত খান তারাও প্রতারিত হন এদের কাছে! শাস্তি ডাবল হওয়া উচিৎ।
এঘটনায় রাজবাড়ী সদর
থানায় মাদকদব্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তাহার বিরুদ্ধে আরো ০২টি মাদক মামলা আছে বলে জানান ওসি।

Post a Comment