LATEST UPDATES

Friday, September 29, 2017

পাংশা উপজেলায় দিনব্যাপী ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক শওকত আলী

এআর নিউজ২৪.কম: পাংশা উপজেলার বিভিন্ন অফিস/প্রকল্প পরিদর্শন শেষে পাংশা ও কালুখালী উপজেলার দুর্গা পূজা মন্ডপসমূহ পরিদর্শন এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন

রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী মহোদয় আজ ২৮ সেপ্টেম্বর পাংশা উপজেলায় সফরে এসে দিনব্যাপী ব্যস্ত সময় অতিক্রম করেনপাংশা উপজেলা সফরকালীন সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মোঃ ছাদেকুর রহমান, পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ রাসেদউজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন, হাবাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ
পাংশা উপজেলায় প্রবেশের প্রাক্কালে সকালে সাড়ে ১১টার দিকে তিনি পাংশা কলেজ মোড় এলাকায় সড়কের পাশে তাল গাছের চারা রোপণ করে পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাস্তার দুধারে তাল,খেজুর ও নিম গাছ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন
দুপুরে তিনি পাংশা মডেল থানা পরিদর্শন করেনএসময় পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন এর নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়থানা পরিদর্শনকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট উপজেলার অপরাধ চিত্র পর্যালোচনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ছক অনুযায়ী থানার সার্বিক কার্যক্রম নিয়ে থানার অফিসার ইনচার্জসহ থানার অফিসারদের সাথে আলোচনা করেন এবং পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন
থানা পরিদর্শন শেষে তিনি পাংশা পৌর ভূমি অফিস পরিদর্শন করেন এবং পৌর ভূমি অফিসের চত্বর ঘুরে দেখেন
পরে তিনি পাংশা পৌরসভা কার্যালয় ভিজিট করেন এবং সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও কাউন্সিলরদের সাথে পৌরসভার সার্বিক কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন
পৌর কার্যালয় ভিজিট শেষে তিনি পাংশা উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন
হুইল চেয়ার বিতরণ শেষে তিনি পাংশা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজ ভিজিট করেন
বিকেল তিনটার দিকে সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় হাবাসপুর ইউনিয়নে অবস্থিত আলহাজ্ব শাহাবুদ্দিন আহমদ একাডেমীতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের গঙ্গানন্দদিয়া গ্রাম উন্নয়ন সমিতির সুবিধাভোগীদের সাথে উঠান বৈঠকে মিলিত হন এবং পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন
উঠান বৈঠক শেষে তিনি একই ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাধিকারভূক্ত আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় "যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহনির্মাণ" কর্মসূচীর গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন
হাবাসপুর ইউনিয়ন থেকে পাংশা উপজেলা সদরে প্রত্যাবর্তন করে তিনি পাংশা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেনএ সময়ে তিনি সর্বোচ্চ কর আদায়কারী পাংশা পৌর ভূমি সহকারী কর্মকর্তা জনাব মোঃ আক্কাস আলী ও দ্রুততম সময়ে শতভাগ কর আদায়কারী কসবামাজাইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভার:) মতিউর রহমানকে ক্রেস্ট প্রদান করেনউপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে তিনি উপজেলার সার্বিক ভূমি ব্যবস্থাপনা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি)র সাথে ক্ষা করেন পরিদর্শন বইতে´আলোচনা করেন এবং উক্ত অফিসের রেজিস্টারপত্র পরী মন্তব্য লিপিবদ্ধ করেন
উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে তিনি পাংশা উপজেলার দুর্গা পূজা মণ্ডপসমূহ পরিদর্শন করেনপরিদর্শিত মন্ডপসমূহে তিনি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং উপস্থিত ভক্ত দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন
পাংশা থেকে রাজবাড়ীতে প্রত্যাবর্তনকালে রাতে তিনি কালুখালী উপজেলার দুর্গাপূজা মন্ডপসমূহ পরিদর্শন করেন এবং মন্ডপসমূহে উপস্থিত ভক্ত দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন


Share This :

Post a Comment

 

Top