এআরনিউজ২৪.কম: পদ্মা নদীতে মা
ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করতে গিয়ে অল্পের জন্য বেচে গেলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত
আলী সহ
মৎস্য বিভাগের কির্মকর্তা-কর্মচারী।
৭ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে
বিকাল ৪ টা পর্যন্ত নিজে উপস্থিত থেকে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করেন
রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
মোঃ শওকত আলী। এসময় কেবিন
ক্রুজার স্পীড বোর্ডে জেলেদের নৌকা বেস
জোরে সে আঘাত আনে। অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনার কবল
থেকে রক্ষা পেয়েছে
জেলা প্রশাসক ও সহযাত্রীরা।
নতুন কেবিন ক্রুজার
স্পীডবোট, একটি
বড় ইঞ্জিনচালিত নৌকা এবং ২ টি ছোট ইঞ্জিনচালিত নৌকাসহযোগে পরিচালিত
অভিযানকালে ধাওয়াপাড়া ঘাটের অদূরে একটি মাছধরা নৌকাকে আটকের চেষ্টাকালে
জেলেদের নৌকাটি দ্রুত বেগে কেবিন ক্রুজার স্পীডবোটে সজোরে ধাক্কা দিলে কেবিন
ক্রুজারের ২ ইঞ্জিনের ১টি আগুন ধরে যায়। এতে স্পীডবোটের ২টি ইঞ্জিন
ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ অভিযানে
জেলেদের নিকট হতে উদ্ধার করা ইলিশ মাছ তাৎক্ষণিকভাবে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ
করা হয়। এসময় জেলেদের জব্দ করা ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে
ধ্বংস , ৫০কেজি ইলিশ এবং
একটি ইঞ্জিনচালিত নৌকা
জব্দ।
এ অভিযানে আটক ৫ জন জেলেকে অভিযান চলাকালীন উপস্থিত
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দিলশাদ জাহান বিভিন্ন মেয়াদে সাজা প্রদান
করে জেল হাজতে প্রেরণ করেন।
Post a Comment